রাজশাহী আটকোষী উচ্চ বিদ্যালয় ১৯৯৩ইং সালে স্থাপিত হয়ে অদ্যাবধি অত্যন্ত নিয়ম ও শৃংখলার সাথে সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে। বাংলাদেশের অসংখ্য প্রতিভাকে প্রস্ফুটনের লক্ষ্যে প্রাজ্ঞ শিক্ষক, শিক্ষিকাগণ অদম্য উৎসাহে আন্তরিকতার সাথে পাঠদানসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনায় প্রতিশ্র“তিবদ্ধ। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে সৃজনশীল পদ্ধতিতে পাঠদান শিক্ষার্থীদের মেধা বিকাশে বিকশিত করবে বলে আমি করি। শিক্ষার বিস্তারসহ প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য যারা সার্বিক সহযোগিতা করে আসছেন তাদেরকে প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পরিশেষে প্রতিষ্ঠানটির কৃতিত্বপূর্ণ পদযাত্রাসহ সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য সুখসমৃদ্ধ ও দীর্ঘায়ু কামনা করছি।
শিউলী খাতুন
প্রধান শিক্ষক
আটকোষী উচ্চ বিদ্যালয়, রাজশাহী।
Mobile Number: 01787298343








